বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত দ্বিতীয় ঢাকা বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী চট্টগ্রামের প্রতিনিধি সকার সিটি চট্টগ্রাম (জাহিদ আহসান সোহেল ক্রীড়া চক্র) দল তাদের শেষ ম্যাচে জয়লাভ করেছে। খেলায় তারা ২–১ গোলে চকবাজার কিংসকে পরাজিত করে।
এতে করে তারা জয়ের স্বাদ নিয়ে লিগ শেষ করেছে। কমলাপুর শহীদ বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল টার্ফ মাঠে খেলার ১০ মিনিট গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক মো. আকাশ। খেলার ৭০ মিনিটে গোল হজম করলে ১–১ সমতা আনে চকবাজার কিংস। খেলার ৭৭ মিনিটে তামিম গোল করে দলকে আবারও এগিয়ে দেন(২–১)। একাধিক সুযোগ নস্ট করেও আর কোন গোল দিতে পারে নাই তারা। ১৩ খেলায় সকার সিটি চট্টগ্রাম ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করে। গতকালের খেলায় মাঠে উপস্থিত ছিলেন সভাপতি আবদুল আজিজ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন লিটন, ক্রীড়া সম্পাদক ও টীম ম্যানেজার মো. শাহাবুদ্দিন, সদস্য শহিদুল ইসলাম শহিদ, কোচ মো. এবাদত হোসেন সরকার ও মো. মহসিন সাজু, নির্বাহী কমিটি সদস্য সাখাওয়াত হোসেন লিটন ও মো. হোসেন প্রমুখ।











