জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা নির্ধারিত সময়ে ২২ গোলে ড্র থাকলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিমকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রিন্ট মিডিয়া টিমের গোলকিপার, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ফারুক মুনির। চট্টগ্রাম মেট্রোাপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া উপকমিটির আহবায়ক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও ক্রীড়াবিদ সাজ্জাদুল কবির রনি এবং সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। ফাইনাল ম্যাচের উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ক্লাবের ক্রীড়া সম্পাদক রুবেল খান,প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরণ প্রমুখ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা ফাইনাল ম্যাচে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে তাইজুলের আঙুলে চোট
পরবর্তী নিবন্ধরিয়াল মাদ্রিদে চুক্তির মেয়াদ বাড়ালেন ভিনিসিউস