শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা এবং উচ্চশিক্ষা পরামর্শসেবা আরও সহজলভ্য করতে দেশের অন্যতম শীর্ষ শিক্ষা ও স্টাডি অ্যাব্রড পরামর্শ প্রতিষ্ঠান মেন্টরস’ চট্টগ্রাম জিইসি মোড়ে তাদের দ্বিতীয় শাখার উদ্বোধন করেছে।
নতুন শাখাটির উদ্বোধন করেন মেন্টরস’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অনীন্দ্য চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মঞ্জুমা মুর্শেদ, ডিরেক্টর, মেন্টরস’ চট্টগ্রাম, চট্টগ্রাম গ্রামার স্কুলের প্রধান রুবাইনা এম. চৌধুরী, ফাইজা চৌধুরীসহ বিশিষ্ট শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বমানের শিক্ষা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেন্টরস’ চট্টগ্রাম দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে দ্বিতীয় শাখার এই যাত্রা সেই অঙ্গীকারেরই নতুন অধ্যায়, যা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার আরও বিস্তৃত সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
আজ ১ জুন থেকে জিইসি শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। ইতোমধ্যে ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
ঠিকানা: এইচএনএস টাওয়ার (মিনিসো ভবন), ৬ষ্ঠ ও ৭ম তলা, ২৬২৮১/সিডিএ অ্যাভিনিউ, জিইসি সার্কেল, নাসিরাবাদ, চট্টগ্রাম। ফোন: ০১৬৮৮–৪৫৪৫৪৫ মেন্টরস’ চট্টগ্রাম কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, নতুন এই শাখা শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে একটি বিশ্বস্ত সহযাত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং চট্টগ্রামের শিক্ষা ও আন্তর্জাতিক উচ্চশিক্ষা পরামর্শ খাতে নতুন মানদণ্ড স্থাপন করবে।












