ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ গঠিত হলেও জনআকাঙ্ক্ষা পূরণে এ সংসদ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছে না। একটি মহল সংসদকে অকার্যকর করতে বহুমাত্রিক প্রয়াস অব্যাহত রেখেছে। যা কেবলই দুঃখজনক নয়, বরং গ্লানিকরও বটে। সংসদকে উপেক্ষা করে ক্রমাগতভাবে রাজপথ নির্ভর হয়ে পড়ছে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো। ওয়াক আউট করা সংসদীয় রীতির অংশ হলেও কথায় কথায় ওয়াকআউট এর মতো ঘটনায় জনআকাঙ্ক্ষায় চিড় ধরছে। জাতীয় সংসদই সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হোক বলে তিনি মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট মহানগরের উদ্যোগে গতকাল শুক্রবার মোমিন রোডস্থ সালমা ভবন কার্যালয়ে মহানগর আওতাধীন থানা শাখাসমূহের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট মহানগর সহ সভাপতি মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন–ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, অর্থ সচিব এ এস এম কাউসার, যুব বিষয়ক সচিব রাসেদুল ইসলাম রাসেদ। ইসলামিক ফ্রন্ট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– এস এম আবদুল করিম তারেক, মোহাম্মদ আলম রাজু, কাজী মাওলানা মফিজুল ইসলাম, হাফেজ মাওলানা আবু তাহের, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, ইলিয়াছ খান ইমু, মাওলানা আনিসুর রহমান, এইচ, এম সাদেক, আবদুর রহিম, অধ্যক্ষ এস এম শাহজাহান, আবু তাহের, আবদুল অদুদ, গাজী সাইফুল ইসলাম লিটন, কামরুল হাসান শাকিল, ইউসুফ কবির, মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












