বাঁশখালী ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, দোয়া মাহফিল এবং নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুর ১২টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য এম. এ. আবদুল হক, পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম এবং কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শোয়াবুল ইসলাম কায়েস।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রামমোহন নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোজাজিদুল হক চৌধুরী এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবদুল গফুর চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মাহামুদুল হক চৌধুরী এবং বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক। এ সময় কলেজের অধ্যক্ষ মো. ফারুক আহমদ, শিক্ষক–শিক্ষিকা, কর্মকর্তা–কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ কলেজের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।











