মহেশখালী থেকে ছিনতাই হওয়া একটি মোটর সাইকেল চকরিয়ার আজিজনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার কক্সবাজার জেলা পুলিশের একটি দল মোটর সাইকেলটি উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী সার্কেলের সিনিয়র এএসপি জাহেদুল ইসলাম। এ সময় মো. শফি (২৭) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। পুলিশ জানায়, ছিনতাই হওয়া মোটর সাইকেলটি এক এনজিও কর্মকর্তার। গত ২৫ নভেম্বর মোটর সাইকেলটি ছিনতাই হয়। এরপরই থানায় অভিযোগ দেন ভুক্তভোগী। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।












