আইআইইউসিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

আইআইইউসির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের আয়োজনে সমপ্রতি সেমিনার হলে উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার প্রথম দিনে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী। উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ, অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা, উপ–পরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম চৌধুরী এবং প্রশাসনিক কর্মকর্তা হোসনে মুরাদ তারিফ।

এবারের প্রতিযোগিতায় আবৃত্তি, দেশাত্মবোধক ও ইসলামী গান, অভিনয়, মরমী গান, আঞ্চলিক ভাষায় মুক্ত বিতর্ক এবং বাংলা ও ইংরেজি বক্তৃতাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে এসব প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আগামী ৫ ডিসেম্বর এ প্রতিযোগিতা শেষ হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল
পরবর্তী নিবন্ধশপিং ব্যাগে তক্ষক নিয়ে যাচ্ছিলেন দুজন, আটক