করছে নালিশ মায়ের কাছে
গতরাতে খোকা,
চাঁদ মামা কি পায় না রাস্তা
তবে কি সে বোকা?
রাতের বেলায় আমি যখন
শুরু করি চলতে,
তখন কেনো আমার পিছু
আসে টলতে টলতে?
মায়ে বলে এটা হলো
চাঁদের আদি স্বভাব,
তুমি যখন হাঁটতে থাকো
দেখায় সে হাঁটার ভাব।
কিন্তু সেটা হাঁটা নয় বাপ
খেলা আলো ছায়ার,
চাঁদনি রাতে রাস্তা চলতে
পিছু নেয় চাঁদ সবার।












