চসিকের অর্থায়নে ফালাহগাজী মসজিদ ও কবরস্থানের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের (চসিক) অর্থায়নে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ফালাহগাজী মসজিদ ও কবরস্থানের উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত সমাবেশে মেয়র বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নাগরিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফালাহগাজী মসজিদ ও কবরস্থান এলাকার মানুষের কাছে একটি আবেগ ও ঐতিহ্যের স্থান। চসিকের এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে মুসল্লিদের নামাজ আদায়ে অধিকতর সুযোগসুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি কবরস্থানের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও পরিবেশগত উন্নয়ন সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, ১৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে আবাসিক শিক্ষক কর্মকর্তাদের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিল বিআরটিএ