৩৬টি রোটারি ক্লাবের সহযোগিতায় শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় চট্টগ্রামের সিআরবি রোটারি বাস্তুহারা স্কুলে জড়ঃধৎু ইধংরপ ঊফঁপধঃরড়হ ্ খরঃবৎধপু গড়হঃয– এর সেবা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম রোটারি রিপসা টিমের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি প্রোজেক্ট কোঅর্ডিনেটর সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের থিম চৎবঢ়ধৎব ঃড়ফধু, ঝঁপপববফ ঃড়সড়ৎৎড়.ি একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। রোটারি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার সুযোগ সমপ্রসারণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রিপসা কোঅর্ডিনেটর এডমিন সিপি ইব্রাহিম হাসান, ডেপুটি কোঅর্ডিনেটর পিপি সুদীপ কুমার চান্দ, পিপি ক্যাপ্টেন আতাউর রহমান বাপ্পী, এসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর পিপি মোহাম্মদ আলী মিয়া চৌধুরী, পিপি কাজী হাসানুজ্জামান সান্টু, পিপি এম এ মতিন, সিনিয়র রোটারিয়ান পিপি এড. এস সি লালা, পিপি এস এম হারুনুর রশিদ, পিপি অড.আষিস কুমার দত্ত, পিপি ইন্িজনিয়ার এনামুল বাকী, পিপি এড. আসিফ উদ্দিন আহমেদ চৌধুরী, পিপি জাহাঙ্গীর কবির, ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ মুনির হোসেন, রোটা. আরিফ, রোটা. উজ্জ্বল কান্তি বড়ুয়া, রোটা. মোঃ হোসেন, রোটা. রানা চৌধুরী, রোটা. মঞ্জুর কাদের চৌধুরী, রোটা. মোঃ জামাল উদ্দিন, রোটা. জুবায়েরসহ স্কুলের শিক্ষক, শিক্ষীকা, ছাত্র–ছাত্রী, অভিভাবকবৃন্দ। কর্মসূচিতে স্কুলের ৬০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, শার্পনার ও ইরেজারসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি তাদের শিক্ষাজীবনে উৎসাহ ও অনুপ্রেরণা জোগানো হয়। চট্টগ্রাম রিপসা টিমের উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমে চট্টগ্রাম ও কঙবাজার সহ ৩৬টি রোটারি ক্লাব সহযোগিতা ও স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।













