নগরে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।












