চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপে ইফতেখার আলম ৮ খেলায় ৭ পয়েন্ট পেয়ে এবং চট্টগ্রাম জেলা মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে তাসপ্রিয়া তাহসিন প্রিমা ৪ খেলায় ৩.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। এছাড়া জেলা দাবায় সমান খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকে এগিয়ে থাকায় দিব্যা দাশ রানারআপ ও অন্ব্যয় দাশ ৩য় স্থান, ৬ পয়েন্ট পেয়ে টাইব্রেকের মাধ্যমে সুহৃদ দে ৪র্থ, মোহাম্মদ ইমন ৫ম, ঋষিন তালুকদার ৬ষ্ঠ,রাব্বি সেলিম ৭ম, ৫.৫ পয়েন্ট পেয়ে আহনাফ ঈষান ৮ম, মোহাম্মদ এয়াকুব ৯ম ও মোহাম্মদ কামাল ১০ম স্থান অর্জন করেন। মহিলা বিভাগে উন্মিয়া বিন্তে ইউছুপ লুবাবা,ননরেটেড বিভাগে সিদ্ধার্থ মন্ডল, অনূর্ধ্ব–৮বিভাগে মাহমুদ জারা,অনূর্ধ্ব– ১০ বিভাগে আফরাজ আহমেদ, অনুর্ধ – ১২ বিভাগে জায়ান রহমান, অনূর্ধ্ব–১৪ বিভাগে মিসকাত উদ্দীন, অনূর্ধ্ব– ১৬ বিভাগে শফিউল মুসনাবিন ও অনূর্ধ্ব–১৮ বিভাগে শুভ্রজিত মজুমদার সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। জেলা মহিলা দাবায় উন্মিয়া বিন্তে ইউছুপ লুবাবা রানার আপ এবং তাওহীদা বেগম তৃতীয় স্থান অর্জন করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মিলনায়তনে সমাপনী দিনের খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন সংসদ সদস্য আবু সুফিয়ান। সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দীনের সভাপতিত্বে ও প্রকৌশলী এস এম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস অ্যাডহক কমিটি সদস্য আব্দুল বারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কাউন্সিলর আলী হাসান রাজু, চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক ফিদে মাষ্টার আবদুল মালেক, আনোয়ার হোসেন লিপু, জেলা দাবা দলের ম্যানেজার আকতার হোসেন বাবলু, সাবেক জাতীয় মহিলা চ্যাম্পিয়ন তনিমা পারভিন, মহসিন জামাল পাপ্পু, সৈয়দ আব্দুল আহাদ, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম, সিসিপিএ সহ সভাপতি আবু মহসিন, মোহাম্মদ সুলতান, রুহুল আমিন প্রমুখ। টুর্নামেন্টের শীর্ষ ৬ দাবাড়ু আসন্ন ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ–২০২৬, অঞ্চল–২,চট্টগ্রাম বিভাগ অংশগ্রহন করবেন এবং মহিলা চ্যাম্পিয়ন ৪৩তম জাতীয় মহিলা দাবা ‘বি’ চ্যাম্পিয়নশিপ–২০২৬ চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। ৫০ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ–২০২৬ অঞ্চল–২, চট্টগ্রাম বিভাগ পর্বের খেলা আগামী ৮ অক্টোবর বিকাল ৩টায় সিজেকেএস কনভেনশন হলে শুরু হবে।













