চট্টগ্রাম ক্রিকেট একাডেমি আয়োজিত আন্তঃক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গতকাল শনিবার সিসিএ গ্রীন দল ৯৯ রানে সিসিএ লাল দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সিসিএ গ্রীন দল নির্ধারিত ওভারে ১৭৮ রানের শক্তিশালী সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিক, তিনি খেলেন ৬৫ রানের চমৎকার একটি ইনিংস। এছাড়া অর্ক ২৬, আইয়ান ১৪, শবনম ১৫ এবং হোসাইন ১৬ রান করে দলের সংগ্রহকে আরও সমৃদ্ধ করেন। ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিসিএ লাল দল গ্রীন দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৮০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের হয়ে আইমান ২৭, শাহরিয়ার ১০ এবং লাবিব ৮ রান করেন। ৬৫ রান করা মুশফিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তার হাতে ম্যান অব দ্য ম্যাচের ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট একাডেমির সিনিয়র প্রশিক্ষক সাহেদ সাত্তার অপু।













