শহীদ জিয়া ও খালেদা জিয়া স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শীঘ্রই শুরু হচ্ছে

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে অচিরেই শুরু হতে যাচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগর আয়োজিত এই টুর্নামেন্টে শুধু মাত্র চট্টগ্রাম মহানগরের স্কুল দলসমূহ অংশগ্রহন করবে। খেলার ভেন্যু ও তারিখ পরর্বতীতে জানিয়ে দেওয়া হবে। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে আয়োজিত প্রথম মতবিনিময় সভা নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইয়াছিন চৌধুরী লিটন, মশিউল আলম স্বপন, এম এ হাসেম, ইসমাইল বালি, খোরশেদ আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, নুর উদ্দিন নুরু, দিদারুল আলম, আবদুল আলিম স্বপন, কাজী মিজানুর রহমান, লোকমান হেসেন, মো. মামুন উদ্দিন, নজরুল বাবু, একরাম আবছার, মো. ইকবাল, হায়দার কবির প্রিন্স।

পূর্ববর্তী নিবন্ধমমতার এক্সপ্রেসিভ সাইকোথেরাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ক্রিকেট একাডেমির আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট