১৯ তম নতুন ফুটবল রেফারীজ প্রশিক্ষণ কোর্স–২০২৬ এর শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন আয়োজিত বাফুফে রেফারীজ কমিটির পরিচালনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১৯ তম নতুন ফুটবল রেফারীজ প্রশিক্ষণ কোর্স গতকাল ৯ মে সকালে সিজেকেএস কনভেনশন হলে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেএফআরএ সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ,চট্টগ্রাম হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন এসকেওয়াই ৭ লিফটস বিডির সিইও মোহাম্মদ ইউসুফ নবী, মো. হামিদুর রহমান, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী, সাবেক ফিফা রেফারী সিজেএফআরএ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরণ, কোর্স ইন্সট্রাক্টর মো. মিজানুর রহমান, ভূবন মোহন তরফদার, শরীফুজ্জামান টিপু, মোহাম্মদ গোলাম মাওলা। সভাপতিত্ব করেন সহ–সভাপতি মো. সামছুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু।












