চট্টগ্রামে রেকর্ড ডেঙ্গু রোগী

একদিনের ব্যবধানে রোগীর সংখ্যা আরো বাড়ল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছর একদিনের মধ্যে সর্বোচ্চ। এর আগের দিনও একদিনে সর্বোচ্চ রোগীর রেকর্ড ছিল। আক্রান্ত হয়েছিলেন ১১০ জন। একদিনের ব্যবধানের রোগীর সংখ্যা আরো বেড়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৮৯ জন। এছাড়া মৃত্যু হয়েছে ১৭ জনের।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য মতে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২৬ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ২৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৩ জন, সিএমএইচ হাসপাতালে ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৩ জন।

চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। এর আগে আগস্টে মোট আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২০২ জন, মৃত্যু হয়েছে ২ জনের। জুলাই মাসে আক্রান্ত ৫৩৬ জনের মধ্যে মৃত্যু হয় দুজনের। জুনে আক্রান্ত হন ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত হন ২২ জন, মৃত্যু হয় একজনের। জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীর মধ্যে ১ হাজার ৭৮৩ পুরুষ, ১ হাজার ১০ জন মহিলা এবং ৭৯৬ জন শিশু।

উল্লেখ্য, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩২৩ জন, মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন। মারা যান ১০৭ জন।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে
পরবর্তী নিবন্ধআইএমইআই বদলে চোরাই ফোন ঢুকছে বাজারে, সক্রিয় সিন্ডিকেট