চট্টগ্রামে নতুন করে আরো ২৭ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম শনাক্ত হয়েছে ২৫২ জন শিশুর। এছাড়া এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১০ শিশু এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু। অপরদিকে, গতকাল আরো ৪৮ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪৬ জন নগরীর এবং ২ জন উপজেলার বাসিন্দা।
এছাড়া এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৩ হাজার ৪২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৬৩ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৭৯ জন। অন্যদিকে গতকাল আরো ২৯ জন শিশুর নমুনা পরীক্ষায় ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৬১৩ শিশুর। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।











