গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। খবর বাংলানিউজের।

মুম্বাইয়ের পালি হিলে নিজের বাড়িতেই ছিল ঘরোয়া আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতার আগের দুই পক্ষের সন্তানরা। এরই মধ্যে আলোচনায় এসেছে আমির ও গৌরীর বিয়ের আংটিটি। বিশেষ আংটিটি নাকি তৈরি করেছেন ১৩১ কারিগর। আর এটি বানাতে নিয়েছেন ২৫৬ ঘণ্টারও বেশি সময়। আংটিটি ‘কুইন’ নামের এক প্রতিষ্ঠান তৈরি করেছে। আংটির কেন্দ্রে বসানো হয়েছে মাদাগাস্কার থেকে সংগ্রহ করা অত্যন্ত বিরল প্রাকৃতিক রুবি। সোনার মুকুট সদৃশ একটি কাঠামোর ওপর রুবিটি বসানো। আরো রয়েছে ৪০টি হীরা। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, এ মানের রুবি সংগ্রহ করতেই সময় লেগেছে তিন মাস।

পূর্ববর্তী নিবন্ধপক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিলেন ফিফার রেফারিং প্রধান
পরবর্তী নিবন্ধ‘মাস্তুল’-এর ট্রেলারে সামনে এলো মকবুলের ভাসমান জীবন