গণভোটের ফল বাতিল চেয়ে রিট

| বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফল বাতিল চেয়ে রিট করেছেন এক আইনজীবী। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে বিবাদী করা হয়েছে। খবর বিডিনিউজের।

আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ সাংবাদিকদের বলেন, ১২ ফেব্রুয়ারিতে নেওয়া গণভোট এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, সে বিষয়ে রিটে রুল চাওয়া হয়েছে।

আগামী সপ্তাহে হাইকোর্টে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধসমুদ্রে ভাসতে থাকা নৌকার ৯ জেলে উদ্ধার