সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খাগড়াছড়ির রামগড়ে ৪৫৬ উপকারভোগীর মাঝে কার্ড বিতরণ করা হয়েছে ।গতকাল বুধবার মৌলভীবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং ইউনিয়ন পরিষদের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়ালি যুক্ত হয় উপকারভোগীরা। এসময় উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেয়া হয়।
প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, সরকার নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। হতদরিদ্র দুস্থ মানুষ মাসিক ভাতা পেয়েছেন। আগামীতে বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেয়া হবে।এসময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.আনোয়ার সাদাত, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা পুলিশ মোরতাজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার,বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা ছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগী নারীরা।











