জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের কম্বল বিতরণ প্রকল্পের আওতায় গত ১৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি লোগাং উপজেলার হারুবিল (সীমান্ত এলাকা) এলাকায় পাহাড়ি দরিদ্র ৫০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ১নং লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, হারুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জবনা চাকমা, মিলন চাকমা, আনন্দ চাকমা প্রমুখ। সার্বিক সহযোগিতা করেন কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ড. মুহাম্মদ নুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











