কে এম স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন

| শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব এর ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী কে এম স্পোর্টিং ক্লাবের জার্সি উম্মোচন গত বুধবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। এতে কে এম স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন করেন সংগঠনের সভাপতি, চিটাগাং চেম্বারের সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন। অনুশীলন শেষে ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেকেএস কাউন্সিলর, চিটাগাং চেম্বার ও রাজশাহী ওয়ারিয়র্স এর পরিচালক শফিউল আলম বাদশা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক জাহেদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন টিম ম্যানেজার সরওয়ার উদ্দিন চৌধুরী, কর্মকর্তা শফিকুল হক। কে এম স্পোর্টিং ক্লাব সভাপতি অধিনায়ক আরমান উল্লাহ্‌র হাতে জার্সি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় বালক ফুটবল দলের নাম ঘোষণা
পরবর্তী নিবন্ধদলীয় অনুশীলনে ফিরেছেন নেইমার