কুমিল্লায় ৯ প্যাকেটে গৃহবধূর খণ্ড খণ্ড লাশ, মেলেনি মাথা-পা

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক গৃহবধূর খণ্ড খণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির এক ভাড়াটিয়া নারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর পূর্বাসা আবাসিক এলাকার ‘ভূঁইয়া হাউজ’ থেকে নয়টি প্যাকেটে লাশের খণ্ডগুলো উদ্ধার করা হয় বলে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান। নিহত ফরিদা ইয়াসমিন (৫০) ওই এলাকার মফিজুল ইসলামের স্ত্রী। আটক লাইলী আক্তার দেবিদ্বার পৌর এলাকার চাঁপানাঘর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী। তিনি ‘ভূঁইয়া হাউজে’র একটি ঘরে ভাড়া থাকতেন। খবর বিডিনিউজের।

পুলিশ জানায়, প্রায় ৩০ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন ফরিদা ইয়াসমিন। তার স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করেন। দুই মেয়ে রাবেয়া বসরী ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে গেছে। বাড়িতে তিনি একাই বসবাস করতেন। পাশের একটি ঘর ভাড়া দেওয়া হয় লাইলী আক্তারকে।

ফরিদার স্বামী মফিজুল ইসলাম বলেন, আমি চট্টগ্রামে চাকরি করি। সকালে থেকে স্ত্রীকে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে আমি আমার মেয়ে ছোট ও নাতিকে বাড়িতে খোঁজ নিতে বলি। তারা এসে বাড়ির বারান্দা ভিজা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তারা ভাড়াটিয়া ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে। তার কথাবার্তা সন্দেহজনক হলে তারা পুলিশকে বিষয়টি জানায়। তখন ওই নারীকে ঘরে তালাবদ্ধ করা রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বাগতম প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআরাকান আর্মি ধরে নিল ৩ জেলেকে, সাগরে ঝাঁপ দিয়ে ফিরলেন দুজন