কুতুবদিয়া সমিতি চট্টগ্রামের এক প্রস্তুতি সভা সমিতির সহ–সভাপতি মাহবুবা বেগমের সভাপতিত্বে গত ১৪ এপ্রিল সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মুজিবুল হক ছিদ্দিকী বাচ্চুর পরিচালনায় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন যুগ্ম সম্পাদক এসএম ইসমাইল খান, কোষাধ্যক্ষ এয়াছিন ছিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত ডিরেক্টর মোহাম্মদ আবুল কালাম, ব্যাংকার মুজিবুর রহমান, অধ্যাপক জাহাঙ্গীর আলম, আকবর খান, কাইমুল ইসলাম, অধ্যক্ষ মাহফুজুল করিম আজাদ ও ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল প্রমুখ। সভায় ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আগামী ২৯ এপ্রিল সন্ধ্যা সাতটায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ উপলক্ষে সমিতির সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক ছিদ্দিকী বাচ্চু অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












