কাট্টলি নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও বার্ষিকী জ্ঞানাঙ্কুর’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৫ ফেব্রুয়ারি বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সচিব ও এনএসডি চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, আজীবন দাতা সদস্য আহমেদ উল আলম চৌধুরী রাসেল, পরিচালনা পর্ষদের দাতা সদস্য নজমুল হক চৌধুরী, সভাপতি অ্যাডভোকেট মাহমুদ উল আলম চৌধুরী মারুফ, অভিভাবক সদস্য মোহাম্মদ আসলাম, শিক্ষক প্রতিনিধি মকছুদুল করিম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন লুৎফুন নেছা। প্রেস বিজ্ঞপ্তি।











