মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে আজ ২৫ আগস্ট বাদে জোহর হতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ৭৩ তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদে নামাজে জোহর–পবিত্র খতমে কুরআন শরীফ ও খতমে তাহলীল শরীফ, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ–কিয়াম ও মোনাজাত, পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর জীবনী শীর্ষক আলোচনা। বাদে নামাজে আসর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়জে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।
বাদে নামাজে মাগরিব মাগরিবের ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা। রাসূলে পাক (দ.) এর সুন্নাত তরিক্বায় বায়আত (যারা বায়আতের নির্দিষ্ট ছবক প্রাপ্ত), সিনা–ব–সিনা তাওয়াজ্জুহ্ এর মাধ্যমে রাসূলে পাক (দ.) এর বাতেনি নূর মোবারক বিতরণ, রওজা পাক জেয়ারত, মিলাদ শরীফ– কিয়াম ও মোনাজাত। কাবলে নামাজে এশা তাবাররুক বিতরণ, জিকিরে গাউছুল আজম মোর্শেদী। ঐদিন দরবার শরীফে এশার জামাত অনুষ্ঠিত হবে রাত ১০:৩০ মিনিটে। বাদে নামাজে এশা আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের নূরানি তাক্বরির মোবারক, মিলাদ শরীফ, কিয়াম ও আখেরি মোনাজাত। তরিক্বতের নির্দিষ্ট তারতিবে দরূদে মোস্তফা (দ.) আদায়, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।












