কর্ণফুলী উপজেলার আজিম–হাকিম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ব্যতিক্রমধর্মী অভিভাবক ও শিক্ষার্থী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়ুব–বিবি ট্রাস্ট ও ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আজিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মো. হাকিম আলী। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জাবেদ হোসেন, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ড. শামসুর উদ্দিন শিশির ও এভারেস্টজয়ী চিকিৎসক বাবর আলী। সভাপতির বক্তব্যে আজিম আলী বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করা জরুরি। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই এই আয়োজন। লায়ন মো. হাকিম আলী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নয়, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষায় গড়ে তুলতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টাই আদর্শ নাগরিক তৈরির চাবিকাঠি।
অনুষ্ঠানে আয়ুব–বিবি কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান, ডায়মন্ড সিমেন্টের পরিচালক আবদুল্লাহ আল মামুনসহ প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












