প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

| শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টায় ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে অনলাইনে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। প্রধান অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। বক্তব্য রাখেন সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান, কমপ্লেইন্ট কমিটির সদস্য তন্বী ধুম, লাইব্রেরিয়ান মো. কাউসার আলম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইয়াকুব আলী।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাস অত্যন্ত চমৎকার। এই ক্যাম্পাস চট্টগ্রাম শহরের এমন লোকেশনে অবস্থিত, যেখানে চট্টগ্রাম শহরের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা কমিউনিকেশন করতে পারবে। তিনি বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা, আধুনিক ল্যাব সুবিধা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষকশিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে তোমরা দেশ ও জাতির উন্নয়নে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে ও নেতৃত্ব দেবেএটাই আমাদের প্রত্যাশা। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সৃজনশীল চিন্তাভাবনা, শৃঙ্খলা ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

প্রভাষক ইশতিয়াক আহমেদ সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএসই কম্পিউটার ক্লাবের সভাপতি নূর আলম জয়। উপস্থিত ছিলেন কিংশুক ধর, মোহাম্মদ রেজাউর রহমান চৌধুরী, মো. হাসানসহ শিক্ষকশিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবরকলে ধরা পড়া বিরল লজ্জাবতী বানর বনে অবমুক্ত
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা