নগরীর হালিশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের বাগানবাড়ি হলে অনুষ্ঠিত হয়ে গেল হালিশহর থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা। হালিশহর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দেবনাথ লিখনের সভাপতিত্বে এবং সহ–সভাপতি খোকন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল। উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথ।
এছাড়া সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ নাথ কল্যাণ সমিতি, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন ডাঃ নারায়ণ দেবনাথ এবং উত্তর হালিশহর শ্রীশ্রী মহাকালী নবগ্রহ মন্দিরের প্রধান পুরোহিত ড. সি আর আচার্য্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হালিশহর থানার তদন্ত অফিসার আবু হানিফ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক বিপ্লব সেন, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, মহানগর কমিটির সদস্য ডাঃ বিজন কান্তি নাথ, থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন কান্তি নাথ। প্রেস বিজ্ঞপ্তি।












