নগরীর কদমতলী মহল্লায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে এবং এলাকার উন্নয়নে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও সিডিএর সাবেক বোর্ড সদস্য নিয়াজ মোহাম্মদ খান। সভায় তিনি বলেন, এলাকাকে নিরাপদ রাখতে যারা মাদক বিক্রি করে, ছিনতাই কওে ও কিশোর গ্যাং প্রতিহত করতে যুবকদের নিয়ে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। আমিসহ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মী এলাকাবাসীর সাথে থাকবো। এলাকার লাইট, রাস্তা ও নালা নর্দমার উন্নয়নের তালিকা আমাকে দেন আমি মেয়রের সাথে কথা বলে সমাধান করবো। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল হালিম যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, শামসুল আলম মোহাম্মদ নাসির উদ্দিন বাবু, রমজান আলী, মোঃ হানিফ, সোনামিয়া আলমগীর বঙ, শাহিদ বক্স, সাগির, বাপ্পী অনিক, আলাউদ্দিন, শাকিল মুন্না মোঃ রমিজ উদ্দিন, মাহাবুর রহমান বাবু, শাহরিয়ার আলম, মোহাম্মদ শফিকুল আলম শের মোহাম্মদ খোকন, মোঃ হাসান, সোনামিয়া, মো. ইব্রাহীম, নাছির, জসিম, আালাউদ্দিন রাজু, আাকতার ও মুন্না। প্রেস বিজ্ঞপ্তি।











