এপিক হেলথ কেয়ার লিমিটেড ও Syngenta Bangladesh-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

| বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ৬:০২ অপরাহ্ণ

কর্মকর্তাবৃন্দ ও তাঁদের পরিবারের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে Epic Health Care Limited এবং Syngenta Bangladesh-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে Epic Health Care Limited-এর পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব টি. এম. হান্নান। তিনি বলেন, “সর্বাধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে বিশ্বমানের স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে এপিক হেলথ কেয়ার প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের অংশীদারিত্বের মাধ্যমে আমরা আরও বেশি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।”

এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর জনাব জসিম উদ্দিন, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানু, শাহরিয়ার ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

অন্যদিকে, Syngenta Bangladesh-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন Site Head, CP FF&P জনাব প্রণব কুমার দেওয়ারি। তিনি বলেন, “এপিক হেলথ কেয়ারের মতো একটি স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের কর্মী ও তাঁদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এই সহযোগিতাকে একটি ইতিবাচক ও দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে দেখছি।”

এ সময় Syngenta Bangladesh-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার মোহাম্মদ নোবেল তালুকদার, মো. আলি জানশেরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই সমঝোতা স্মারকের আওতায় Syngenta Bangladesh-এর কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা Epic Health Care Limited-এর বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা লাভ করবেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে কর্মীদের স্বাস্থ্য ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি উভয় প্রতিষ্ঠান একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে।

পূর্ববর্তী নিবন্ধবিরোধিতার মধ্যেই এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি কাল