উত্তরা মোটরস নিয়ে এলো নতুন বাজাজ পালসার সিঙ্গেল সিট মোটরসাইকেল

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেড ও স্পোর্টস মোটরসাইকেল সিগমেন্টে তাদের নেতৃত্বকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নতুন বাজাজ পালসার এন ১৬০ সিঙ্গেল সিট মোটরসাইকেল। সিআরবিস্থ হোটেল তাসপিয়া গার্ডেনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন মডেল উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফাকাত হোসেন চৌধুরী (ডিজিএম), মো. মজিবুর রহমান ভূঁইয়া (ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ), জোনাল সার্ভিস ম্যানেজার রঞ্জন নাথ, উত্তরা মোটরস লিমিটেডচট্টগ্রাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিলার, বাইকার গ্রুপ, বাংলাদেশ পালসার নেশন পরিবারের সদস্যরা, সুধী, গ্রাহক ও উত্তরা মোটরসের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মো. মজিবুর রহমান ভূঁইয়া, নতুন বাজাজ পালসার এন ১৬০ সিঙ্গেল সিট মোটরসাইকেলের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। শেষে নতুন মডেলটির প্রকৃত অভিজ্ঞতা পেতে টেস্ট ড্রাইভের ব্যবস্থা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যেক মেয়ের ভবিষ্যৎ গড়ার পথ রাষ্ট্র এগিয়ে নেবে : জুবাইদা রহমান
পরবর্তী নিবন্ধকিশোর বেলালকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে মাটিচাপা দেয় খুনিরা