ঈদের দিনের শিক্ষা

শওকত আলী সুজন | সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

ঈদ আসছে ঈদ আসছে

আনছে বড় সমপ্রীতি

কারো হৃদে থাকবে না যে

হিংসা এবং কম প্রীতি।

ঝগড়াও নেই বিবাদও নেই

এদিন কারো সনেতে

ধনী – গরীব দোস্ত – দুশমন

কাটায় আলিঙ্গনেতে।

আসুন সবাই ঈদের দিনের

শিক্ষা কাজে লাগিয়ে

হিংসা বড়াই ভুলে যেতে

দেশকে তুলি জাগিয়ে।

পূর্ববর্তী নিবন্ধস্মরণ: মৌলভী হাফিজুর রহমান বিএবিটি
পরবর্তী নিবন্ধব্যক্তির হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবেন না