ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন

| রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

শরী‘আহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৩ কক্সবাজারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসা সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ.বি.এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম এবং এসইভিপি গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও শাখা ব্যবস্থাপকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ.বি.এম. মোকাম্মেল হক চৌধুরী তার বক্তব্যের শুরুতে সমবেত সকলকে সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

উল্লেখ্য, যে সকল শাখা ব্যবস্থাপকগণ ২০২২ সালের লক্ষ্যমাত্রা অর্জন করেন সম্মেলনে তাদেরকে পুরস্কৃৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাহফুজুল হক
পরবর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় ওরশ সম্পন্ন