দিন দিন
বাড়ছে গাড়ি ভাড়া
সাথে বাড়ছে বাড়ি ভাড়া ।
পায়ের উপর পা দিয়ে
গুনছে টাকা মালিকেরা।
দিন দিন
সিন্ডিকেটের যোগসাজশে
আকাশচুম্বী চাল ডাল তেলে
বাদ পড়ে না নিত্য পণ্যে
গুনছে টাকা সিন্ডিকেটে ।
দিন দিন
নতুন আলু নতুন সবজি
বেশি দাম তাঁদের মর্জি
নাগালের বাইরে তরকারি
সাধারণ মানুষের আহাজারি।
দিন দিন
আমলাতান্ত্রিক দুর্নীতিতে
গ্যাস পানি বিদ্যুতের বিল বাড়ে
রাষ্ট্রযন্ত্রের অদক্ষতায়
নিরীহ জনগণের পকেট কাটে।
খেলছে খেলা মালিকেরা
খেলছে খেলা সিন্ডিকেটে
খেলছে খেলা আড়তদার
দর্শকের ভূমিকায় সরকার।
সব কিছুতে
মূল্য ভাড়া বিল বাড়ে
গরিব দুঃখীর দুঃখ কাড়ে।
আমজনতা খেলার পুতুল
যেমন খুশি তেমন খেলে।












