আনোয়ারায় জনকল্যাণ সংস্থার অভিষেক

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১ মার্চ, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের জনকল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক সম্প্রতি রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী। সাধারণ সম্পাদক আবু ছাদেক চৌধুরী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন উপদেষ্টা মাস্টার আহমদ ছাফা, ছালে জহুর, ইলিয়াছ বাঙালি, অধ্যাপক সিরাজুল ইসলাম, নুরুল আলম চৌধুরী, জালাল আহমেদ, আলমগীর আজাদ, ফরিদুল কবির, এম. আলী হোসেন, হাফেজ আবুল হাসান কাশেম। সভা শেষে কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান মাস্টার আহমেদ ছফা। শেষে সংগঠনের সদস্য লেখক অ্যাড. জাহাঙ্গীর আলমের লেখা ‘নিজস্বতার পান্ডুলিপি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন লিয়াকত আলী চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধভারতে ‘চিকিৎসক রত্ন’ খেতাব পেলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া
পরবর্তী নিবন্ধকাল সাতগাছিয়া দরবারের ওরশ