ভারতে ‘চিকিৎসক রত্ন’ খেতাব পেলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া

| সোমবার , ১ মার্চ, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়াকে ‘চিকিৎসক রত্ন’ খেতাব প্রদান করেছে ত্রিপুরা রাজ্যের ‘টিভি চ্যানেল হেডলাইনস ত্রিপুরা’। ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আগরতলায় একটি হোটেলের হল রুমে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ডা. বিদ্যুৎ বড়ুয়ার হাতে এ সম্মাননা তুলে দেন। এছাড়া আরো যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন- কলকাতার ডা. কুণাল সরকার, ডা. অরুণা তাঁতি, ডা. শুভজ্যোতি ভৌমিক, ভেলোরের ডা. দেবাশিস দন্ড, দিল্লির ডা. কিশলয় দত্ত, হরিয়ানার ডা. জয়া দেববর্মণ, লন্ডনের ডা. ডি গোলাটি, বাংলাদেশের ড. তুষার মহম্মদ তালুকদার, আমেরিকার ভাইরাস বিশেষজ্ঞ ড. পর্ণালী ধর চৌধুরী, ত্রিপুরার ডা. প্রদীপ ভৌমিক, ডা. তপন মজুমদার ও ডা. সংগীতা চক্রবর্তী। এছাড়া মিশনের মহারাজ স্বামী শুভাকারানানন্দ মহারাজ, প্রখ্যাত ক্রিকেট কোচ সম্বরণ ব্যানার্জীকেও এ সম্মাননা প্রদান করা হয়। হেডলাইনস ত্রিপুরার সম্পাদক প্রণব সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দরটিলায় নারীর ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় জনকল্যাণ সংস্থার অভিষেক