আজ জামেয়ায় পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ’র খেতাবতে নামাজে জুমা

| শুক্রবার , ২০ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৩১ পূর্বাহ্ণ

আজ শুক্রবার আওলাদে রাসুল, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, মুর্শিদে বরহক, শাহেন শাহে সিরিকোট, আল্ল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ মাদ্দাজিল্লুহুল আলী’র খেতাবতে নামাজে জুমা ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার জুলুস ময়দানে অনুষ্ঠিত হবে। আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেবিনেট নেতৃবৃন্দ–সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মকর্তা–সদস্যবৃন্দ, উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকানবৃন্দ নামাজে জুমা আদায় করবেন। উল্লেখ্য, হুজুর কেবলায়ে আলম নামাজে জুমা শেষে সিলসিলাহ–এ–আলিয়া কাদেরিয়া ত্বরিকায় বা’য়াতের কার্যক্রম পরিচালনা করবেন।

আল্ল্ল্লাহ–রাসূল ও হযরাতে মাশায়েখ কেরামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নামাজে জুমায় অংশগ্রহণের জন্য উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকানবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল চট্টগ্রাম আসছেন আইজিপি ও র‌্যাব মহাপরিচালক
পরবর্তী নিবন্ধটইটং আলহেরা মডেল একাডেমিতে পবিত্র সিরাতুন্নবী (স.) উদযাপন