শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল রোববার ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব খেলায় জয় পেয়েছে আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়, ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়, বাগমনিরাম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ। দিনের প্রথম খেলায় আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় ৫–১ গোলে লামাবাজার আছদ আলী সওদাগর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে কামরুল হাসান ও অনি মজুমদার ২টি করে ও তাহসির হাসান চৌধুরী ১টি গোল করেন। বিজিত দলের মো. আইমান ১টি গোল পরিশোধ করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ আগ্রাবাদ স্কুলের কামরুল হাসানের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য ও সাবেক খেলোয়াড় মো. মুজিবুল আলম চৌধুরী। সকালের দ্বিতীয় ম্যাচে ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় ৫–০ গোলে টি এন্ড টি কলোনি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের মোহাম্মদ রিফাত ২টি ও আবদুর রহিম শরিফ, সাকিবুল হাসান, নাহিয়ান প্রত্যেকে ১টি করে গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ ওয়ার্লেস স্কুলের মোহাম্মদ রিফাতের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ সবুর। দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে বাগমনিরাম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ২–০ গোলে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের মো. আবদুল্লাহ আবিদ সিফাত ও আরাফাত হোসেন ১টি করে গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ বাগমনিরাম স্কুলের আবদুল্লাহ আবিদ সিফাতের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরউদ্দিন হোসেন নুরু। বিকালে অনুষ্ঠিত ৪র্থ ও শেষ ম্যাচে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ ৪–০ গোলে নতুন কুঁড়ি বিদ্যা নিকেতনকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সাব্বির আহমদ মাহী, রাফাত রাফসান, আসাদুল ইসলাম ও ফাহিম রানা প্রত্যেকে ১টি করে গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা বেপজা স্কুলের আসাদুলের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য ও বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সদস্য একরাম আবছার। বাংলাদেশের হয়ে ৭ উইকেট শিকার করা প্রথম পেসার তিনিই। পাশাপাশি গড়েন পেস–স্পিন মিলিয়েই দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিংয়ের কীর্তি। দেশে–বিদেশে মিলিয়ে বাংলাদেশের তৃতীয় সেরা বোলিং এটি। ১৪৩ বছর পর অস্ট্রেলিয়ায় কোনো সফরকারী বাঁহাতি পেসারের ৭ উইকেট!












