তহুরার হ্যাটট্রিকে শেষ ম্যাচে জয় পেল রাজশাহী স্টার

এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ক্লাব রাজশাহী স্টার এফসি শেষ ম্যাচে জয় পেয়েছে। প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে গুয়ামের ক্লাব রোভার্স এফসিকে ৮০ গোলে হারিয়েছে রাজশাহী। যদিও বাংলাদেশের ক্লাবের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে গত ম্যাচ হেরেই। রোভার্স গ্রুপ পর্বের তিন ম্যাচে ৩৩ গোল হজম করেছে! তৃতীয় মিনিটে ডিফেন্ডার শামসুন্নাহারের লং শটে রাজশাহী লিড নেয়। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। ২৫ মিনিটে আবারও গোল করেন তহুরা। প্রথমার্ধেই রাজশাহী এগিয়ে যায় ৩০ গোলে। ৫২ মিনিটে মনিকা চাকমার পাস থেকে দারুণ ড্রিবল করে পোস্টের কোনাকুনি দিয়ে গোল করেন স্বর্ণা রানী। এর এক মিনিট পরই ব্যবধান ৫০ করেন মনিকা চাকমা, গোলকিপারকে একা পেয়ে সুযোগটি কাজে লাগান তিনি। ৬০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। ৭১ মিনিটে রাজশাহী পায় সপ্তম গোল। রোভার্সের এলোমেলো রক্ষণকে কাজে লাগিয়ে একাই লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার সিনিয়র। যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়র আরও একটি গোল করলে ৮০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় রাজশাহীর। রাজশাহী প্রথম ম্যাচে কলকাতার ইস্ট বেঙ্গলের কাছে ৪০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসির কাছে ২১ গোলে হারে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে আবদুল নূর চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ,ওয়ার্লেস,বাগমনিরাম ও বেপজা স্কুলের জয়