আগামী বছর থেকে যুক্তরাষ্ট্র ভিসার হার বাড়াবে

চট্টগ্রামে ভিসা সেন্টার পরিদর্শনকালে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের ডেপুটি চিফ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৪:৩৬ পূর্বাহ্ণ

আগামী বছর থেকে যুক্তরাষ্ট্র ভিসার হার বাড়াবে। ২০২৮ সালের অলিম্পিক গেমস উপলক্ষে দর্শনার্থীদের জন্য ভিসা সহজতর এবং হার বাড়াবে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের ডেপুটি চিফ মি.এস.হারিসন। তিনি আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর উদযাপন উপলক্ষে ইউ এস ভিসা সেন্টার (ভিএফএস) চিটাগাং পরিদর্শনকালে উপরোক্ত তথ্য প্রকাশ করেন। তিনি চট্টগ্রামের ভিএফএসের ইউএস ভিসা সেন্টারের সিনিয়র ম্যানেজার মো. হামিদ উদ্দিন চৌধুরীকে ইউ এস সরকারের একটি লোগো ও ক্রেজ প্রদান করেন।

তিনি বলেন, ২০২৭ সাল হতে ভিসা প্রদানের হার বৃদ্ধি করা হবে এবং ২০২৮ সালে আমেরিকায় অনুষ্ঠাতব্য অলিম্পিক গেমস দর্শনার্থীদের জন্যও ভিসার হার বাড়ানো হবে। ইউএস ভিসা সেন্টারের সিনিয়র ম্যানেজার মো. হামিদ উদ্দিন চৌধুরী মি. এস হারিসনকে স্বাগত জানান এবং চট্টগ্রামের ব্যবসায়ী শিল্পপতিসহ আমেরিকার ভ্রমনেচ্ছুক মানুষের জন্য ভিসার হার বাড়ানোর অনুরোধ করেন।

পূর্ববর্তী নিবন্ধদুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা ফ্লাইটে ১৯ কেজি স্বর্ণ
পরবর্তী নিবন্ধনৌবহরে যুক্ত হয়েছে জাপানি ৫টি পেট্রোল বোট