দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা ফ্লাইটে ১৯ কেজি স্বর্ণ

| শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৪:৩৬ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমানের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি১৪৮ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর গতকাল বৃহস্পতিবার সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। খবর বিডিনিউজের।

সামরিক গোয়েন্দা সংস্থাসহ কাস্টম কর্মকর্তাদের যৌথ একটি দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ পেঁচানো অবস্থায় মোট ১৬০টি বার উদ্ধার করে, যেগুলোর ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের কি আর কোনো পথ আছে ট্রাম্পের?
পরবর্তী নিবন্ধআগামী বছর থেকে যুক্তরাষ্ট্র ভিসার হার বাড়াবে