আইসিএমএবি চট্টগ্রামের ক্যারিয়ার বিষয়ক কাউন্সেলিং সেমিনার

| সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:৪০ পূর্বাহ্ণ

আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কর্তৃক চট্টগ্রামের ইউএসটিসিতে “প্রফেশনাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এডুকেশান ইন বাংলাদেশ– ইমপি–কেশনস ফর বিজনেস গ্র্যাজুয়েটস’ বিষয়ক ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার গতকাল রোববার ইউএসটিসি এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোহম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন আইসিএমএবির প্রেসিডেন্ট আব্দুর রহমান খান, ইউএসটিসি এর উপ–উপাচার্য প্রফেসর ড. রঞ্জিত কুমার সাহা এবং ইউএসটিসির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ সাহাবউদ্দিন। সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবির একাডেমিক এ্যাফায়ার্সের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ। সেমিনারে সভাপতিত্ব করেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আইসিএমএবির প্রেসিডেন্ট আব্দুর রহমান খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১০০টি মণ্ডপে প্রসাদ বিতরণ করলেন মনজুর আলম
পরবর্তী নিবন্ধ১৮ নভেম্বরের সমাবেশ উপলক্ষে মতবিনিময়