অনুকাব্য

জেসমীন আরা জেসী | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:০২ পূর্বাহ্ণ

১
বুকের ভেতর উনুন আগুন
জ্বলছে সে তো অনুক্ষণ
তোমায় নিয়ে ভাবনা কেন?
করছো শুধু জ্বালাতন!

২
চুক্তি দিয়ে হয় কি প্রেম
পোড়াস কেন অহর্নিশ?
মনটা তো না মোমের মত
গলে পড়লেই পুড়ে নিস।

পূর্ববর্তী নিবন্ধগৌরবান্বিত স্বাধীনতা
পরবর্তী নিবন্ধমহান স্বাধীনতা দিবস