চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার নব–গঠিত এ্যাডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার নব–গঠিত এ্যাডহক কমিটির সভাপতি ড. মো. জিয়াউদ্দিন। সভায় সভাপতি ড. মো. জিয়াউদ্দিন আগামী ৯০ দিনের মধ্যে সংস্থার নির্বাচন সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন এবং এই ব্যাপারে জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম সম্পন্ন করার আহবান জানান। আসন্ন নির্বাচন অনুষ্ঠানের জন্য অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেনকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন ও সদস্য হোসাইন মো. কবির ভুঁইয়া, মোছাম্মৎ রাশেদা বেগম, উপ পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম বিভাগ, মোহাম্মদ দুলাল মিয়া, যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, চট্টগ্রাম ও আবু হাসনাত, ক্রীড়া সংগঠক ও জাতীয় ক্রীড়া পরিষদ এর উপ –পরিচালক (চট্টগ্রাম) শিহাব উদ্দিন।











