রামিসা হত্যার বিচার চাইলেন জ্যোতি

| বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

শিশু রামিসা হত্যাকাণ্ডে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্টে ছোট্ট এই শিশুর হত্যার বিচার দাবি করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জ্যোতি লিখেছেন, ‘ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে নারামিসা হত্যার বিচার চাই! Justice for Ramisa।’ তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই পোস্টটি শেয়ার করে রামিসা হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। শিশু রামিসার মৃত্যুর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে, নির্মম নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ, শোক ও প্রতিবাদের ঝড় বইছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। ক্রীড়াঙ্গন থেকেও এ ঘটনায় প্রতিক্রিয়া আসছে। সেই তালিকায় এবার যোগ হলো নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতির নাম।

পূর্ববর্তী নিবন্ধ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধবাংলাদেশ নিখুঁত ক্রিকেট খেলেছে