৪০নং ওয়ার্ডে জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ

| রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

ঝাটকা আহরণ থেকে বিরত থাকা উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ডে বসবাসকারী জেলে সমপ্রদায়ের মাঝে গতকাল শনিবার কাটগড় ওয়ার্ড কার্যালয়ে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা। এ সময় উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, ৪০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হারুন, বর্তমান সভাপতি মোহাম্মদ লোকমান, সেক্রেটারি মনজুর কাদের, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, ওয়ার্ড সচিব নেজাম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করাই ঈমানের পরিচয়
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ৬টি এক্সকেভেটর ও ডাম্পার ট্রাক বিকল, জরিমানা