রাউজান পৌরসভার বন্যা দুর্গত ৫শত পরিবারের মাঝে ৩য় ধাপে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এসব খাদ্য সামগ্রী দেয়া হয় গত মঙ্গলবার উপজেলা চত্বরে বিতরণ করা হয়। এসব খাদ্যসামগ্রী বিতরণ কালে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহ পুর্নবাসন করা হবে। উপজেলার বিভিন্নস্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণ সামগ্রীসহ নগদ টাকা সহায়তা দেয়া হয়েছে। প্রশাসন অন্যান্য ক্ষতিগ্রস্তদের তালিকা করছে। পৌরসভার প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম। বক্তব্য রাখেন পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মঞ্জুরুল হক, উত্তর জেলা যুবদলের সাবের সুলতান কাজল, শাহাজান শাকিল, মোহাম্মদ আলী সুমন প্রমুখ।










