দুর্নীতি–বৈষম্য, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বাড়ায় মানুষের জীবনে অস্থিরতা ও আস্থাহীনতা তৈরি হয়েছে মন্তব্য করে রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনের জন্য আওয়ামী লীগ যে ভোট চাইছে তাতে ১৪ দলের ঐক্যকে গুরুত্ব দেওয়া উচিত। গতকাল শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের শরিক দল ওয়ার্কার্স পার্টির ঢাকা বিভাগীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
সমাবেশে ধর্মীয় মূল্যবোধের নামে শিক্ষা নীতিকে ধ্বংস করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন আওয়ামী জোট সরকারের সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, মানুষের এখন মূল প্রশ্ন আমরা বাঁচব কীভাবে? মূল্যস্ফীতি, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট; এমনকি আমরা যে রুটি দিয়ে নাস্তা করি, সেই গমেরও সঙ্কট। মানুষ প্রতি মুহূর্তে পথ খুঁজছে। কীভাবে বাঁচব, কীভাবে এগোব? মানুষের জীবনে এখন অস্থিরতা ও আস্থাহীনতা বিরাজ করছে। খবর বিডিনিউজের।
অর্থপাচার, ব্যাংক লুটকারীদের বিচার ও শিক্ষাব্যবস্থায় সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধের নামে শিক্ষা নীতিকে ধ্বংস করতে দেব না। আমাদের দুর্ভাগ্য, জনগণের উপর আস্থাহীনতা বা নির্ভর না করতে পারার কারণে সরকার পিছু হটছে। নতুন বই এসেছে।












