হ্যান্ডবলের ফাইনালে কল্লোল গ্রীণ ও চসিক

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:৪০ পূর্বাহ্ণ

চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে কল্লোল সংঘ গ্রীণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ(চসিক)। গত বুধবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের অনুশীলন মাঠে টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে কল্লোল সংঘ গ্রীণ ২৭১৩ গোলে পাঁচলাইশ যুব সংঘকে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ কল্লোল সংঘ গ্রীণের সাফাতুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন স্টার ক্লাবের সাধারণ সম্পাদক আহামেদ রাসেল চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের সাধারণ সম্পাদক মোজাম্মেল মানিক।অপর সেমিফাইনালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ২৬১১ গোলে স্টার ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব ম্যাচ সিটি কর্পোরেশনের আলমগীরের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মসিউল আলম স্বপন এবং কল্লোল সংঘের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। ফাইনাল ম্যাচের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধনারী এশিয়া কাপের দশম আসর আজ শুরু
পরবর্তী নিবন্ধপাঠানটুলী, আবদুল হামিদ, বেগমজান ও পতেঙ্গা স্কুলের জয়লাভ